মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে বৃহস্পতিবার রাতে নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছরের জন্য নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মীর আনোয়ার হোসেন টুটুল (দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাজমুল ইসলাম (এশিয়ান টিভি ও দৈনিক মজলুমের কণ্ঠ)।
আগৈলঝাড়া প্রেসক্লাবে হারুন সভাপতি ও তপন সম্পাদক নির্বাচিত
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, আগৈলঝাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২১ সালের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক কে এম আজাদ রহমানের সভাপতিত্বে সাধারণ সভা শেষে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত নির্বাচনে সরদার হারুন রানা সভাপতি (দৈনিক ভোরের কাগজ) এবং তপন বসু (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক নির্বাচত হয়েছেন।
