চট্টগ্রামে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২২:১১

চট্টগ্রামের আলজামিআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দস্তারবন্দি সম্মেলনে দাওরায়ে হাদিস উত্তীর্ণ ২ হাজারের বেশি শিক্ষার্থীকে পাগড়ি সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রধান আলোচক ছিলেন জামিআর শায়খুল হাদিস ও আমিরে হেফাজতে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী। এর আগে গতকাল বাদ ফজর আল্লামা আব্দুচ্ছালাম চাটগামীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মাহফিলের কার্যক্রম আরম্ভ হয়। মাহফিলে বক্তব্য রাখেন হজরত মাওলানা আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম, হজরত মাওলানা নোমান ফয়জী, মুফতি জসীম উদ্দীন, মুফতি কিফায়াতুল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব প্রমুখ।