গাজীপুরে ঐতিহ্যবাহী পিঠা উত্সব হয়েছে। গতকাল বিকালে মহানগরীর দীঘিরচালা এলাকায় গাজীপুর সোসাইটির উদ্যোগে এ উত্সবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সোসাইটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক নেতা ওসমান আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, এস এম মোকসেদ আলম, কাউন্সিলর আব্দুল কাদির মণ্ডল, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, মো. খোরশেদ আলম সরকার, সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ূন হিমু প্রমুখ। মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, পিঠা-পায়েশের পাশাপাশি গ্রামবাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাও আমাদের ফিরিয়ে আনতে হবে।
