অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামাদি উত্পাদন ও বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পুরান ঢাকার বংশাল ও ওয়ারী থানা এলাকায় এ অভিযান চালিয়েছে র্যাব-১০। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নবাবপুর আজিজ মার্কেট এলাকায় অভিযানে যায় র্যাব। এ সময় অনুমোদনহীন বৈদ্যুতিক তার, সকেট ও সুইচ উত্পাদন এবং বাজারজাত করায় পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া ১৫০ কয়েল তার ও কাঁচামালসামগ্রী ধ্বংস করা হয়। এ সময় চারটি অবৈধ কারখানা সিলগালা করা হয়।
