ধামরাইয়ে শীতার্তদের মধ্যে কম্ব্বল ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২২:১৩

ধামরাইয়ের রাজাপুর ও মসদই এলাকায় রোটারী ক্লাব অব ঢাকা রোজ ভেলের উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল, দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন এবং কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আয়োজক ক্লাবের প্রেসিডেন্ট বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক (বার্তা) সাহিদা আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এম এন আলম, হালিমা, নাজমা, লেখক সাংবাদিক আবদুর রহিম খান মন্টু। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।