বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সহধর্মিণী সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মানবতার ঘরের উদ্যোগে ও এসএসসি বন্ধু-৯২ ব্যাচ-এর সহযোগিতায় শীতার্তর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া উপজেলার বেলাসী প্রগতি একাডেমির মাঠে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মানবতার ঘরের প্রধান উদ্যোক্তা ও উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, রায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মিলন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই, সাধারণ সম্পাদক হিরণ মিয়া, সাংবাদিক নুরুল আমীন সিকদার, বেলাশী প্রগতি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মনজুরুল হক প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি
