ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসি বলেন, খুনিরা পৃথিবীর কোথাও নিরাপদে থাকতে পারবে না।
কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে দেশটি।
তেহরান ইউনিভার্সিটিতে রাইসি আরো বলেন, হত্যার নির্দেশদাতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিচারের আওতার বাইরে থাকবেন না।
গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি। এর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে উঠে।
রাইসি এদিন আরো বলেন, তারা কঠিন প্রতিশোধ দেখবে। এত দিন যা দেখেছে, তা ছিল কেবল ঝলক। এনডিটিভি
ইত্তেফাক/এসআর
