জয়দেবপুরের গ্রামীণ ইউনিক্লো’র শো-রুম উদ্বোধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:১১

সম্প্রতি জয়দেবপুরের বাজার রোডে উদ্বোধন হয়ে গেল গ্রামীণ ইউনিক্লো’র ১৬তম আউটলেট। অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান উপস্থিত থেকে উদ্বোধন করেন শো-রুমটির। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ইউনিক্লো’র ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে তাহসান খান বলেন, প্রতিষ্ঠানটির প্রধান বিশেষত্ব হচ্ছে এটির লভ্যাংশের কোন অর্থই দেশের বাহিরে যায় না। বরং সম্পূর্ণ অর্থই এদেশের সামাজিক সমস্যা নিরোসনের লক্ষ্যে পুনরায় বিনিয়োগ করা হয়। গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, অদূর ভবিষ্যতে আমরা সারা দেশের মানুষের মাঝে আমাদের সেবা পৌছে দিতে সক্ষম হবো। — প্রেস বিজ্ঞপ্তি।

 

 

০