সাভারের আশুলিয়ায় একটি বাঁশ ঝাড়ের ভিতর থেকে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি বাঁশ ঝাড় থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি বাঁশ ঝাড়ের ভিতরে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি থানায় ফোন করে জানায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের দুই চোখ খোঁচানো অবস্থায় ছিলো এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গত রাতের কোন এক সময় অজ্ঞাত ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কি কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
