ফিলিপাইনের সবচেয়ে ধনী ব্যক্তি সাই মারা গেছেন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:১৩

এএফপি

ফিলিপাইনের সবচে ধনী ব্যক্তি হেনরি সাই শনিবার মারা গেছেন। তিনি একজন চীনা অভিবাসী ছিলেন। চীনের জিয়ামেন নগরী থেকে আসা ৯৪ বছর বয়সী এ ব্যবসায়ী ফিলিপাইনের সর্ববৃহত্ শপিং চেইন গড়ে তুলেছিলেন।

সাইয়ের এসএম গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হেনরি শনিবার ভোরে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’ ফোবর্স ডটকম পত্রিকা জানায়, শুক্রবার পর্যন্ত তার সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৯শ কোটি মার্কিন ডলার। সাই বলতে গেলে প্রায় শূন্য থেকে হাজার কোটি মার্কিন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি ১৯৫৬ সালে প্রথমে জুতার দোকান শুরু করেন। পরবর্তীতে এখান থেকেই বিভিন্ন সম্পত্তি, ব্যাংকিং, খনি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন।