এসএসসি পরীক্ষার বাংলা:আম-আঁটির ভেঁপু

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৯:৪৭

মোস্তাফিজুর রহমান লিটন, সিনিয়র শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ, পিলখানা, ঢাকা

 

১.নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :                                                                     

কানাই ও ছোকানু দুই ভাই-বোন। কানাই তার ছোট বোন ছোকানুকে অনেক ভালোবাসে এবং তার প্রতি অনেক দায়িত্বশীল। তারা নৌকাভ্রমণে গেলে ছোকানুকে কানাই চোখে চোখে রাখে। ছোকানু ক্লান্ত হয়ে নৌকায় ঘুমিয়ে পড়লে কানাই মাঝিকে অনুরোধ করে তার প্রতি খেয়াল রাখার জন্য।

ঘ.‘উদ্দীপকের কানাই-ই যেন দুর্গার প্রতিনিধিত্ব করছে’-উক্তিটির যথার্থতা যাচাই কর।     ৪                        

ঘ.‘আম-আঁটির ভেঁপু’ গল্পের দুর্গা যেমন ছোট ভাই অপুর প্রতি দায়িত্বশীল ভূমিকা রেখেছে তেমনি উদ্দীপকের কানাইও ছোটবোন ছোকানুর প্রতি দায়িত্ববোধের পরিচয় দেয়ায় সে গল্পের দুর্গাকেই প্রতিনিধিত্ব করছে। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের দুর্গার আচরণে ছোট ভাইয়ের প্রতি স্নেহশীল ও দায়িত্বশীলতার দিক লক্ষ করা যায় । এমনিভাবে ছোট বোনের প্রতি দায়িত্ব পালন করেছে কানাই। এদিক থেকে কানাই গল্পের দুর্গারই প্রতিনিধি। উদ্দীপকের কানাই নৌভ্রমণে তার ছোট বোনের প্রতি খেয়াল রাখার মধ্য দিয়ে দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। এমনকি মাঝিকেও সে অনুরোধ জানায় তার বোনের প্রতি খেয়াল রাখতে। আবার, জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে দুর্গা চরিত্র সৃষ্টির মাধ্যমে বোন হিসেবে ছোট ভাই অপুর প্রতি দায়িত্বশীলতা ও মমত্ববোধের চিত্র অঙ্কিত করেছেন। দুর্গা আমের কুসি এনে ছোট ভাইকে ছাড়া খায় না এবং শুকনো রড়া ফলের বিচিও ভাইয়ের জন্য রেখে দেয়। অপুর সাথে তার খুনসুটি হলেও ভাইকে অত্যধিক ভালোবাসে দুর্গা। ভাইয়ের প্রতি তার প্রচণ্ড টান রয়েছে। ভাইকে না দিয়ে দুর্গার কোনো কিছু না খাওয়ার মধ্যে ভাইয়ের প্রতি দুর্গার অপরিসীম দায়িত্ববোধই ফুটে উঠেছে। আর উদ্দীপকে ছোট বোন ছোকানুর প্রতি কানাইয়ের সচেতন দৃষ্টি দেওয়া তার দায়িত্ববোধকেই ফুটিয়ে তোলে। গল্পের দুর্গা চরিত্রের মতোই অভিন্ন অবস্থানে পাওয়া যা উদ্দীপকের কানাইকে। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের কানাইয়ের স্নেহপূর্ণ আচরণ এবং গল্পের দুর্গার ভালোবাসায় সিক্ত আচরণ একই সূত্রে গাঁথা। তাই উদ্দীপকের কানাইকে গল্পের দুর্গার সার্থক প্রতিনিধি বলা যায় এবং প্রশ্নোক্ত উক্তিটি নিঃসন্দেহে যথার্থ বলে বিবেচ্য।