ইরানি টিভি সাংবাদিককে গ্রেফতারের কথা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:১৩

এএফপি

যুক্তরাষ্ট্রের একটি আদালত ইরানি টেলিভিশনের এক নারী সাংবাদিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি অপরাধের সঙ্গে জড়িত না হলেও, মামলায় সাক্ষ্য প্রদানের জন্য তাকে আটক করা হয়।

ইরানি বংশোদ্ভূত ওই সাংবাদিক যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তার নাম মার্জিয়া হাশেমি। তিনি ইংরেজি ভাষার ইরানি চ্যানেল প্রেস টিভিতে কর্মরত। তার এই গ্রেফতারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। ওয়াশিংটনে এক শুনানিতে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার প্রধান বিচারক বেরিল হোয়েল শুক্রবার তার রায়ে বলেন, হাশেমিকে ওয়াশিংটনের একটি মামলার হুলিয়ায় গ্রেফতার করা হয়েছে।

হাশেমি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এবং মুসলিম ও আফ্রিকান আমেরিকানদের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, ‘মার্জিয়া হাশেমির গ্রেফতার একটি অগ্রহণযোগ্য রাজনৈতিক আচরণ।