দেশে ট্রিপল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারির পোকো এম৩

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২০:৩১

বাংলাদেশের বাজারে ‘পোকো এম৩’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে পোকো। ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির ফুল এইচডিপ্লাস ডিসপ্লের হ্যান্ডসেটটি দেশের বাজারে উন্মোচন করেছে পোকো।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যবহারকারীদের জন্য পোকো এম৩ সত্যিকারার্থে অনন্য অভিজ্ঞতার নাম, দীর্ঘ ব্যাকআপ পেতে এতে অন্যতম শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমরা পরিবর্তনশীল প্রযুক্তিগুলো সবসময় গ্রাহকদের হাতে তুলে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। পোকো ব্র্যান্ডের ফিলোসফি হচ্ছে, ‘আপনার যা কিছু প্রয়োজন সেটাই, এমন কিছু নেই যা অপ্রয়োজনীয়’ সেই প্রযোজনগুলোই আমরা মেটাতে উদ্ভাবনী প্রযুক্তিতে জোর দিচ্ছি।’

ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল, সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও।

৬০০০ এমএএইচ ব্যাটারির ফোনটি সম্পূর্ণ চার্জে আপনাকে নিশ্চয়তা দেয় সর্বোচ্চ ব্রাউজিং, সংযোগ, সারাদিন স্ট্রিমিং করার। সাধারণ ব্যবহারে পাঁচ দিন, মাঝারি মানের ব্যবহারে তিন দিন আর সর্বোচ্চ ব্যবহারেও নিশ্চিন্তে দেড় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

পোকো এম৩ তিনটি কালার ভ্যারিয়েন্টে আসছে- পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক। ফোনটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম সংস্করণে অচিরেই দেশের বাজারে পাওয়া যাবে। দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৪৯৯ টাকা।