লাজুকের ‘পরিবার’

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২০:৩২

 

এক সময়ের চিত্রনায়িকা ওশেদা সাজ্জাদ লাজুক দীর্ঘদিন ধরে নিয়মিত কাজ করছেন দেশের নাট্যাঙ্গনে। এরইমধ্যে তার লেখা নাটক ‘সংঘাত’ প্রশংসার সঙ্গে ১ হাজার পর্ব সম্পন্ন করেছে। পাশাপাশি তিনি বেশকিছু একক নাটক পরিচালনা করেছেন। তবে এবার তিনি দর্শকদের উপহার দিতে যাচ্ছেন একটি ধারাবাহিক নাটক। ‘পরিবার’ শিরোনামের এই ধারাবাহিকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন লাজুক নিজেই।

এ প্রসঙ্গে নির্মাতা লাজুক বলেন, ‘ধারাবাহিক অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছি। এর আগে একক নাটক নির্মাণ করলেও জীবনে এই প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করলাম। আমাদের চারপাশের গল্পগুলোকেই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা ভালোবেসে গ্রহণ করবেন।’

নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, মনিরা মিঠু, শাওন, তানভির হুরাইরা, সালহা নাদিয়া, নাদিয়া মীম, কাজল সুবর্ণ, তুষ্টি,  জামিল হোসেন, সুব্রত, মিলি বাশার, মাসুম বাশার, নীলা, ম ম মোর্শেদ প্রমুখ। নাটকটির আজ থেকে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে।