বাবরকে ছাড়াই নামবে পাকিস্তান

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২১:৩৭

পুরো নিউজিল্যান্ড সফরটাই মাঠের বাইরে থেকে কাটাতে হচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি এই ক্রিকেটার। যে কারণে আজ ক্রাইস্টাচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই ফের খেলতে নামবে পাকিস্তান। তবে সফরকারীদের মানসিকতায় কোনো চিড় ধরেনি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, ‘আমরা প্রথম টেস্ট হেরেছি বটে কিন্তু এখনো সিরিজে টিকে আছি। ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে, বোলিং ডিপার্টমেন্টটা দুর্দান্ত। পাশাপাশি আমাদের মেজাজও বেশ ফুরফুরে।’ সিরিজের প্রথম টেস্টে ১০২ রানের ব্যবধানে জিতলেও শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় নিউজিল্যান্ডকে।