গত কয়েক মৌসুমে শুরু থেকে লিগে শীর্ষ চারে থাকত ম্যানচেস্টার সিটি; কিন্তু এবারের মৌসুমটা বিপরীতভাবেই কাটছে পেপ গার্দিওলার দলের। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আটে আছে তারা। আজ শক্তিশালী চেলসি মাঠে খেলতে যাবে ক্লাবটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হারাতে হয়েছে পাচ ফুটবলারকে। করোনায় আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন গ্যাব্রিয়েল জেসুস ও কাইল ওয়াকার। চেলসি ম্যাচের আগে করোনা ধরা পড়েছে আরো তিন ফুটবলারের শরীরে। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়াই স্টামফোর্ড ব্রিজ থেকে জয় নিয়ে ফিরতে চান গার্দিওলা। এদিকে চেলসি শিবিরেও হানা দিয়েছে করোনা। তবে তাদের কেউই ফুটবলার নন বলে জানিয়েছেন কোচ ফ্রাংক ল্যাম্পার্ড।
