মোহামেডানের আপত্তি রেফারিং নিয়ে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২০:০১

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ ফুটবলে গতকাল মোহামেডান ও সাইফ স্পোর্টিংয়ের ম্যাচ খেলা পরিচালনা করেছেন রেফারি জসিম আকতার। তার সিদ্ধান্তগুলো নিয়ে খেলা চলাকালীন আপত্তি করেছে মোহামেডান। একাধিক ফাউল এড়িয়ে গেছেন রেফারি। মোহামেডানের ফুটবলারকে ধাক্কা মেরে ফেলে দিলেও সতর্ক করেননি সাইফের খেলোয়াড়কে। মাঠে আপত্তি করেন খেলোয়াড়েরা। মোহামেডানের শাহেদ মিয়ার শট সাইফের ডিফেন্ডার উজবেক ফুটবলার সিরোজিউদ্দিন রাখমাতুল্লায়েভের হাতে লাগলেও পেনাল্টি দেননি বলে মোহামেডান প্রতিবাদ করে রেফারিকে দুষেছে মাঠে।