নাজিরপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২০:০০

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুরে গত শুক্রবার নাজিরপুর ভিশন-২০-এর উদ্যোগে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেছেন কলমাকান্দা উপজেলার নির্বাহী অফিসার মো. সোহেল রানা। টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন আব্দুল ওয়াদুদ রতন ও নাজিরপুর ভিশন-২০-এর এডমিন সাবরিন আহমেদ নাঈম। আওয়ামী লীগ নেতা আবু সাঈদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আলহাজ আব্দুল কুদ্দুস বাবুল।