ফেডারেশন কাপ থেকে মোহামেডানের বিদায়

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২১:৫৯

ফেডারেশন কাপের শেষ আটের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরে বিদায় নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের পরেও সমতা বিরাজ করায় ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচটি।

পাঁচ শটের টাইব্রেকারে সমান-সমান থাকায় আবারো তিন শটের ট্রাইব্রেকার হয়। শেষ পর্যন্ত ৭-৬ গোলে জয় নিয়ে সেমিতে উঠে সাইফ।

ম্যাচের প্রথম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন মোহামেডানের মোহাম্মদ আতিকুজ্জামান। বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি পারেনি মোহামেডান। সপ্তম মিনিটে শাহেদুল আলমের নেয়া কর্নার থেকে ডান পায়ের শটে দলকে সমতায় ফেরান সাইফের ডিফেন্ডার এমানুয়েল আরিওয়াহুকু।

আরো পড়ুন : বুকে ব্যথা নিয়ে আইসিইউতে সৌরভ গাঙ্গুলি

চার মিনিট পর সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকু কেনেথ গোল করে লিড এনে দেন। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান মেহামেডানের সোলেমন দিয়াবেট। এরপরেই ট্রাইব্রেকারে গড়াই ম্যাচটি।

 

ইত্তেফাক/ইউবি