শীতকালের আকর্ষণ হলো খেজুরের রস। ছোট বড় সবার কাছেই এর কদর রয়েছে। নানা ধরনের পিঠা-পায়েসের জন্য খেজুরের রস দরকার। কেউ কেউ ভোরবেলা খালিপেটে এই রস খেতে খুব পছন্দ করে। খেজুরের রসের পুষ্টি উপাদান অনেক। এতে প্রচুর এনার্জি ও খনিজ রয়েছে, যা দুর্বলতা দূর করতে সাহায্য করে। তবে পাশাপাশি এর ক্ষতিকর যে দিক রয়েছে তা হলো গাছিরা গাছে পাতিল দেওয়ার পর সেখানে সারা রাত ফলাহারি বাদুড় গিয়ে রস পান করে আর মুখের লালা নিঃসরণ করে, যা খুবই ক্ষতিকর মানুষের জন্য। কারণ এই রস পানে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই রোগের চিকিত্সা নেই। যে কারণে এই রস গ্রহণে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে ফুটিয়ে নিলে নিরাপদ। আর পাতিলের মুখে ঢাকনা দিলে ভালো হয়। এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানো দরকার।
মো. আবদিম মুনিব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
