শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:০৭

ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একটি অনুমোদনযোগ্য পদ্ধতি। বিভিন্ন সমস্যার কারণে ২০১১ সালে আমরা অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তি হয়ে যাবতীয় ফি পরিশোধ করি এবং কোর্স ডিউরেশন সম্পূর্ণ করে এলএলবি (২ বছর) পরীক্ষায় পাশ করে বার কাউন্সিলে এনরোলমেন্ট পরীক্ষার জন্য ভর্তি হই। বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১১ সালে ভর্তি ও পাশের বছর দেখানোর কারণে শিক্ষার্থীদের পুন রেজিস্ট্রেশন দেওয়ায় অনেক ছাত্রছাত্রী সমস্যায় পড়েছেন। এ অবস্থায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্ত করে দেখা উচিত—কী করে এমন সার্টিফিকেট সরবরাহ করা হলো, যেজন্য একবার রেজিস্ট্রেশন দেওয়া হলো; কিন্তু পুন রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না?

আবদুল্লা আল মামুন

ডেমরা, ঢাকা ১৩৪১