গঙ্গাচড়ায় বেড়েছে সরিষা চাষ

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১০

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় এবছর সরিষা চাষ বেড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ২৫০ হেক্টর জমিতে সরষে আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ১৫ হেক্টর বেশি। সরেজমিনে দেখা যায়, তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এবছর সরষে চাষ হয়েছে। সরিষা ফুলে ভরে ওঠেছে বিভিন্ন এলাকা। সরিষা ফুলে অপরূপ সেজেছে খেত। কিসামত হাবু গ্রামের দীনবন্ধু জানান, তিনি এবছর ৬৬ শতক জমিতে সরিষা চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, এবছর সরিষা চাষে কৃষকদের প্রণোদনা দেওয়ার কারণে আবাদ কিছুটা বেড়েছে।