সেতুর ওপর বাঁশের সাঁকো!

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১০

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসে বন্যায় ধসে যাওয়ার ২০ বছর পরও নির্মাণ হয়নি নতুন সেতু। ফলে চার ইউনিয়নের ১৭ গ্রামের মানুষ সেতুর ওপর নির্মাণ করা বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুঃখিয়ারকান্দি গ্রামের নজরুল ইসলাম জানান, ১৯৯৮ সালে বন্যার পানিতে সেতুটি ধসে পড়ে। নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি. সালাউদ্দিন আহমেদ জানান, ২০ বছরের বেশি সময় পার হয়েছে সেতুটি ভেঙে গেছে। তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার জানান, সেতুটি নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। এলজিইডির উপসহকারী প্রকৌশলী জাহিদ হোসেন জানান, সেতুটি পাকিস্তান আমলে নির্মাণ হয়েছিল। সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠিয়েছি।