জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের গোয়ালবাড়ী হরমারপুল কালভার্টের সংযোগ সড়কের এক পাশের মাটি ধসে গেছে। স্থানীয়রা জানায়, কালভার্টের পাশে বাম দিকে ৫-৬ মাস আগে মাটি ধসে রাস্তার কিছু অংশ ভেঙ্গে যায়। এতে সেখানে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঐ স্থান দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতে পারে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও স্থানটি মেরামতে কোন উদ্দ্যোগ নেয়া হয়নি। এবিষয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর বলেন, স্থানটি মেরামতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
