বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১১

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারায় তিন ফসলি জমিতে পুকুর খনন চলছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একটি সিন্ডিকেট চক্র যশের বিলে প্রায় ৪৫০ বিঘা জমির ওপর পুকুর খনন করেছে। এদিকে পুকুর খনন রুখতে এলাকাবাসীর পক্ষে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. আবেদ আলী মোল্লা। মামুন, আমিনুলসহ একাধিক জমির মালিক জানান, তাদের না জানিয়েই ঐ চক্র মাটি কেটে নিচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।