শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে উপজেলার বিভিন্নস্থানে বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। চারাতে দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। কৃষক নিজাম উদ্দিন ও কামরুল হাসান জানান, তীব্র শীতের কারনে বীজতলার চারা মরে যাচ্ছে। যে অংশটুকু ভালো আছে সে চারাগুলোও বড় হচ্ছেনা। এব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর জানান, ঘন কুয়াশা থেকে সুরক্ষা করতে হলে বীজতলাকে ঢেকে রাখতে হবে। সকালে কাপড় দিয়ে বা দড়ি টেনে জমে থাকা কুয়াশা ফেলে দিতে হবে।
