তিন মেয়র প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১২

পাইকগাছা পৌরসভা নির্বাচন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে শনিবার পর্যন্ত তিন মেয়র প্রার্থীসহ ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।  উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল আহম্মেদ জানান, মোট ৫০টি মনোনয়নপত্র বিক্রি হয়। শনিবার শেষ দিন পর্যন্ত ৪৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপির মো. মনিরুজ্জামান মনি ও সিপিবি থেকে অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।