স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে শুক্রবার রাতে এক কেজি গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ বেনুঘাট এলাকা থেকে ঐ ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় মো. অজিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। এদিকে তাজহাট থানার মর্ডান মোড়ে বিক্রির সময় এক কেজি গাঁজাসহ মো. রাজুকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
