চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে মহরম হোসেন নামের এক স্বর্ণের কারিগরকে হত্যার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ছাইকোলা সড়কপাড়া গ্রামের রাশিদুল ইসলাম ও ছাইকোলা সরদারপাড়া গ্রামের আলিম সরদার। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৩০ ডিসেম্বর দিবাগত রাতে মহরম হোসেনকে (২৭) শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন থানায় মামলা দায়ের করেছেন।
