চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
চিতলমারীতে শুক্রবার বিকালে ধানখেতে পানি সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থার আশঙ্কাজনক হলে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক বলেন, এ ব্যাপারে চিতলমারী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
