জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
জুড়ীতে মাদক সেবনের দায়ে তানভির ডিগিডি (৪৩) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানাসহ এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম এ রায় দেন। জানা গেছে, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চারালা গ্রামের তানভির ডিগিডি (৪৩) নামের ঐ ব্যক্তিকে রাতে উপজেলা চত্বর এলাকায় মদ্যপ্য অবস্থায় জুড়ী থানা পুলিশ আটক করে। তিনি বেলাগাও এলাকার একটি ভাড়া বাসায় থেকে পার্শ্ববর্তী কুলাউড়া অঞ্চলে কাপড় বিক্রির কাজ করেন।
