গাইবান্ধায় সংহতি সমাবেশ ও সড়ক অবরোধ

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১২

দুই সাংবাদিকের ওপর হামলা

গাইবান্ধা প্রতিনিধি

বগুড়ায় সময় টিভির রিপোর্টার মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম রবির ওপর হামলার প্রতিবাদে শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে সংহতি সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় ক্ষুব্ধ সাংবাদিকরা জেলা শহরের ডিবি রোডে বসে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। সংহতি সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সহসভাপতি অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, দীপক কুমার পাল, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, সংবাদের মাহমুদুল গনি রিজন প্রমুখ। সমাবেশে বক্তারা বগুড়ায় সময় টিভির সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।