আগৈলঝাড়ায় সংঘর্ষে নারীসহ আহত ৭

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১৩

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ সাত জন আহতের খবর পাওয়া গেছে। গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে এ ঘটনা ঘটেছে। দুপুরে মুফতি শামসুল হকের মা সালেহা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আগৈলঝাড়া থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।