ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. বাবুল হোসেন (দৈনিক জনকণ্ঠ ও একাত্তর টিভি) জয়ী হয়েছেন। শুক্রবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি এ জেড ইমাম উদ্দিন মুক্তা ও ড. মো. নূরুল্লাহ, কোষাধ্যক্ষ নিয়ামুল কবীর সজল, যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরীফুজ্জামান টিটু, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, নাট্য ও প্রমোদ সম্পাদক মো. শাহজাহান, সদস্য পদে ডা. কে আর ইসলাম, মীর গোলাম মোস্তফা, জাহাঙ্গীর কবীর জুয়েল, শেখ মহিউদ্দিন আহাম্মদ (চ্যানেল আই ও দৈনিক ইত্তেফাক), এম এ মতিন, আতাউল করিম খোকন ও অ্যাডভোকেট মোজাম্মেল হক। উল্লেখ্য, পদাধিকার বলে প্রেসক্লাব সভাপতি ময়মনসিংহ জেলা প্রশাসক।
