ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ ঘোষণা করেছে ওয়ালটন

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১৫

 ‘ঘণ্টায় ঘণ্টায় ফ্রিজ ফ্রি’ ক্যাম্পেইন ঘোষণা করল ওয়ালটন। ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ এর আওতায় শুরু হলো এই কর্মসূচি। এখন ওয়ালটন ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনে প্রতি ঘণ্টায় ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। আছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। ২ জানুয়ারি থেকে সারা দেশের ক্রেতারা পাবেন এই সুবিধা।

শনিবার ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’ চালুর ঘোষণা দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম আশরাফুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, মোহাম্মদ রায়হান, ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, আরিফুল আম্বিয়া, আমিন খান, ড. মো. সাখাওয়াত হোসেন, তোফিক-উল-কাদের প্রমুখ।

সম্প্রতি ওয়ালটন বাজারে ছেড়েছে ডিজিটাল ডিসপ্লে-সমৃদ্ধ ‘সিক্সএনাইন’ সিরিজের ৬১৯ লিটারের ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। অত্যাধুনিক সব ফিচারসমৃদ্ধ ঐ ফ্রিজ ইতিমধ্যেই অভিজাত ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি