ফেনীর পরশুরামের ধনীকুন্ডা বাজার ও ঢাকার সাভারের ভাকুর্তা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুইটি এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক উপস্থিত ছিলেন
০০০
ওয়ান ব্যাংক লিমিটেডের ‘ওয়ান ব্যাংক ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-২০২০-এর পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর জন সরকার, এইচআরসি ফ্যামেলি অব কোম্পানিজের মহাব্যবস্থাপক মিজানুর রহমান
০০০০
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বিসিএস’র ২০২১-২০২৩ মেয়াদের নতুন কমিটি দায়িত্ব বুঝে নিয়েছে। সোসাইটির অফিসে আনুষ্ঠানিকভাবে সোসাইটির সাবেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামসহ সদস্যগণ নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা দেন। এ সময় নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহমান খান জিহাদ সহ কর্মকর্তা ও কাউন্সিলরগণের অনেকে উপস্থিত ছিলেন
০০০০
নববর্ষ এবং করোনাকালীন সময়ে মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে সীমান্ত ব্যাংক তিনটি নতুন প্রোডাক্ট চালু করেছে। এগুলো হলো, নারীশক্তি, প্রযুক্তি ঋণ ও সৈনিক ভবিষ্যত্। এ বিষয়ে সম্প্রতি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ
