ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিএসইসির উপ-পরিচালক মো ওহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১০ ডিসেম্বর জেএমআই সিরিঞ্জের শেয়ার দর ছিল ২৮২ টাকা। যে শেয়ারটি ৩০ ডিসেম্বর বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ টাকায়। অর্থাত্ ২০ দিনের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৪৫ টাকা বা ৫১ শতাংশ। এই অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
এছাড়া এই অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জেএমআই সিরিঞ্জ কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। যা গত ২৭ ডিসেম্বর ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
