নতুন বছরের শুরু থেকে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করছে এনআরবি গ্লোবাল ব্যাংক এবং সেই সঙ্গে ব্যাংকটির নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ইতিমধ্যেই ব্যাংকটি সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বছরের প্রথম দুই দিন সরকারি ছুটি থাকায় আজ ৩ জানুয়ারি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং শুরু করবে ব্যাংকটি। ২০১৩ সালে এনআরবি গ্লোবাল ব্যাংক চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। অনন্য ব্যাংকিং অভিজ্ঞতার মাধ্যমে ইতিমধ্যে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশ জুড়ে ব্যাংকটির ৮০টি শাখা, ২৫টি উপশাখা এবং ৭৮টি এটিএম বুথ রয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
