কোকা কোলার নতুন ক্যাম্পেইন

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১৭

বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনদের সঙ্গে প্রতিদিন একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উদ্যাপনের প্রতি গুরুত্ব দিয়ে ‘ছুটির দিনে সেরা স্বাদে’ থিমে নতুন ক্যাম্পেইন শুরু করল দেশের অন্যতম কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। সমন্বিত এই ক্যাম্পেইনটির মধ্যে একটি থিমাটিক বিজ্ঞাপন এবং রেডিওতে আকর্ষণীয় একটি প্রতিযোগিতা ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে ‘ফ্রাইডে লাঞ্চ গেম’ শীর্ষক মজার একটি খেলা, যেটি কোকা-কোলা বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফরমগুলোতে ঢুকে খেলা যাবে। ক্যাম্পেইনটি দ্বারা এই নতুন স্বাভাবিক সময়ে পরিবারের সবাই মিলে একসঙ্গে ঘন ঘন খাবার খাওার ব্যাপারে উত্সাহিত করার মাধ্যমে খাবারের প্রতি মানুষের ভালোবাসাকে পুনরায় জাগ্রত করতে চায় কোকা-কোলা।—প্রেস বিজ্ঞপ্তি।