বিপুল পরিমাণ ইয়াবাসহ কারবারি আটক

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। আটককৃত মাদক কারবারির নাম সাইফুল ইসলাম। গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে জানান, ১ হাজার ৫০০ ইয়াবা বড়িসহ মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।