দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের নতুন কমিটি

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:২১

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ আহ্বায়ক এবং কেরানীগঞ্জ ছাত্র লীগের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম মামুনকে যুগ্ম আহ্বায়ক করে ৫৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে। অন্য সদস্যরা হলেন—মো. শাহজাহান মিয়া, হাজী মুজিবর রহমান, শুভাড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আশারুল হাসান আসু ও সাবেক সদস্য ফিরোজ আলম ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল হক শহিদসহ ৫৯ জন প্রবীণ আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের এ আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে।

শুক্রবার রাতে নসরুল হামিদ বিপুর হাতে আহ্বায়ক শাহীন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মামুন ফুলের তোড়া উপহার দিয়ে আওয়ামী লীগের এ নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন।