অভয়নগর (যশোর) সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সভাপতির বাড়ি থেকে পাঁচ বস্তা সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া পৌর এলাকার নর্থবেঙ্গল রোডসংলগ্ন মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টারের বাড়ি থেকে বইগুলো উদ্ধার করা হয়। অভয়নগর থানা পুলিশের এসআই ইসরাফিল শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নর্থবেঙ্গল রোড এলাকার আনোয়ার মাস্টারের বাড়ি থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম ও ২য় শ্রেণির পাঁচ বস্তা সরকারি বই জব্দ করে থানায় নিয়ে এসেছে।
