ইত্তেফাক রিপোর্ট
নিজ প্রতিষ্ঠানে কর্মরত এক কর্মীর মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে। গত শুক্রবার রাজধানীর ডেমরা থানাধীন শুকুরশি ঢালিপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী মেহেদি ঢালিকে (৩৫) জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে চার বখাটেকে আসামি করে ডেমরা থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ, হাসপাতাল ও স্বজন সূত্রে জানা গেছে, পাথর ব্যবসায়ী মেহেদির প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক শরত্ কুমারের মেয়েকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল নূরা। শরত্ বিষয়টি মেহেদিকে জানালে তিনি নূরাকে ডেকে উত্ত্যক্ত করতে বারণ করেন। এ নিয়ে মেহেদির সঙ্গে নূরার বাগিবতণ্ডা হয়। পরবর্তী সময়ে শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে নূরা ও তার সহযোগীরা মেহেদির ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
