পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা মুক্তমঞ্চে
অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ জানুয়ারি
ইত্তেফাক রিপোর্ট
জানুয়ারি মাস জুড়ে উপজেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে সাংস্কৃতিক উত্সব। এই আয়োজনে প্রতিটি উপজেলায় দুই দিনব্যাপী আয়োজিত হবে এই উত্সব। এতে উপজেলা শিল্পকলা একাডেমি ৬০ মিনিট, জেলা শিল্পকলা একাডেমি ৩০ মিনিট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের ৩০ মিনিটের আয়োজন থাকবে।
৪ ও ৫ জানুয়ারি মাদারীপুর জেলার শিবচর উপজেলা মুক্তমঞ্চে, ১৩ ও ১৪ তারিখে গাজীপুরের কাপাসিয়া উপজেলার মুক্তমঞ্চে, ২২ ও ২৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জের মুক্তমঞ্চে, ২৫ ও ২৬ তারিখে নীলফামারীর ডোমার ও পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা মুক্তমঞ্চে, ২৭ ও ২৮ জানুয়ারি জামালপুরের মেলান্দহ উপজেলা মুক্তমঞ্চে, ২৯ ও ৩০ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও দিনাজপুরের কাহারোল উপজেলা মুক্তমঞ্চে এবং ৩০ ও ৩১ জানুয়ারি খুলনার ডুমুরিয়া ও চাঁদপুরের মতলব উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত হবে উত্সবের কার্যক্রম। অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ঢাকায় মহাপরিচালককে উপদেষ্টা, সচিবকে সার্বিক তত্ত্বাবধান এবং পরিচালক প্রশিক্ষণ বিভাগকে আহ্বায়ক করে ২১ সদস্যের এবং অনুষ্ঠান বাস্তবায়নের জন্য কালচারাল অফিসারকে সদস্যসচিব করে ইতিমধ্যেই তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
