ব্যারিস্টার মওদুদ আহমদ হাসপাতালে

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:৪১

ইত্তেফাক রিপোর্ট

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ২৯ ডিসেম্বর অসুস্থ হলে রাজধানীর এভার কেয়ার (এ্যাপোলো) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে সিসিইউতে চিকিত্সাধীন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর দুই বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে তার। করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

তার ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজিস্ট চার্লস তোহর প্রেসক্রিপশনের ওষুধ খাচ্ছিলেন। এর মধ্যে দেশের বেসরকারি হাসপাতাল এভার কেয়ারের কার্ডিওলজিস্ট শাহাবুদ্দিন তালুকদারও শরীরের ভিন্ন একটি বিষয়ে একই ওষুধ দিয়েছেন। ছয় মাস ধরে ব্যারিস্টার মওদুদ  রিভারক্স আর প্যারাডক্সা নামের একই ওষুধ একসঙ্গে খান। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় তার শরীরে ইন্টারনাল ব্লিডিং হয়।