প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুত্’ পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে সামনে রেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তথা আরইবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আরইবির আওতাধীন ৪৬২টি উপজেলার গ্রিডভুক্ত এলাকায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২৮৮টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন হয়েছে এবং অবশিষ্ট ১৭৩টি উপজেলা উদ্বোধনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফলে আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুত্ শক্তিকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে আরইবির মোট গ্রাহক সংখ্যা ৩ কোটি ৫ লাখ, যা জাতীয় গ্রাহক সংখ্যার প্রায় ৮০ শতাংশ।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩০ বছরে মাত্র ৭৪ লাখ গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছিল। অপরদিকে, বর্তমান সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মাত্র পৌনে ১২ বছরে ২ কোটি ৩১ লাখ গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
