মাহাবুব চৌধুরী
কুমিল্লার মনোহরগঞ্জের দুর্গাপুরের মো. মাহাবুব চৌধুরী (৫০) হূদেরাগে আক্রান্ত হয়ে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে জেলার গৌরিপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে রেখে যান। শুক্রবার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাজায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
