সামসুর রহমান খান
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সামসুর রহমান খান (৭৫) আর নেই। গতকাল শনিবার তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। নিঃসন্তান ছিলেন সামসুর রহমান খান। তিনি স্ত্রী, ভাই ও বোন রেখে গেছেন। শনিবার বিকাল ৩টায় জানাজা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় বালিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি-জেপির সহসভাপতি ছিলেন। এছাড়া রাজনৈতিক জীবনে তিনি খুলনা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, খুলনা সরকারি সুন্দরবন কলেজের সাবেক এজিএস, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন তালুকদার, সদস্য সচিব শাহিন হাওলাদার, সাবেক সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান্য মোবারক আলী হাওলাদার।
