আপনার রাশিফল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০২:০৭

আজ ৩ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার। ১৯ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৪ মিনিটে। 

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৮। শুভ বার: বৃহস্পতি ও শনি। শুভ রত্ন: নীলা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। নিজের গ্রহণযোগ্যতা বাড়তে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। আইনগত ঝামেলা থেকে বিরত থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিত্সা নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শত্রুপক্ষের তৎপরতা বাড়তে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন।

ইত্তেফাক/জেডএইচ