মালির উত্তর পূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণে ফ্রান্সের দুই সৈন্য নিহত হয়েছে। এক গোয়েন্দা অভিযানে তাদের বহনকারী গাড়িটি শনিবার উন্নত বিস্ফোরক ডিভাইসে ধাক্কা খেলে বিস্ফোরণে এ দুই সৈন্য নিহত হয়।
এর মাত্র কয়েক দিন আগে একইভাবে ফ্রান্সের আরো তিন সৈন্য নিহত হয়েছিল।
ফরাসী প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সার্জেন্ট ইউভনি হুইঞ্চ ও বিগ্রেডিয়ার লুইক রাইজারের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
নিহত হুইঞ্চ(৩৩) ফরাসী অভিযান শুরুর পর সাহেল এলাকায় পাঠানো প্রথম নারী ফরাসী সৈন্য।
পশ্চিম আফ্রিকার এ দেশটিতে ২০১৩ সালের জানুয়ারিতে জিহাদীদের নিয়ন্ত্রণের লক্ষ্যে ফ্রান্সের অভিযান শুরুর পর এ পর্যন্ত ফ্রান্সের ৫০ সৈন্য প্রাণ হারায়।
এরপরও ম্যাক্রো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
ইত্তেফাক/এসআর
